চট্টগ্রাম-৪ সংসদীয় আসনের বিএনপি মনোনীত এমপিপ্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন নির্বাচনী এলাকার নেতাকর্মীদের নিয়ে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে তিন ঘটিকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে তাঁর চট্টগ্রামস্থ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ হাতিয়া আসন থেকে ধানের শীষের মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান শামীম ।
এছাড়া উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য-সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল , সাবেক সদস্য-সচিব গাজী মো. সুজাউদ্দিন , সীতাকুণ্ড পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম আজাদ , কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এম শামসুদ্দোহা , সৈয়দপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি কাজী এনামুল বারী, মুরাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আকবর হোসেন , বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু জাফর ভূঁইয়া, কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইদ্রিস মিয়া মনির ,বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন রাসেল, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. জমির উদ্দিন , উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী মো. সেলিম উদ্দিন, সীতাকুণ্ড পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর ইমরান, সাধারণ সম্পাদক শামসুল আলম , ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলাম , সাধারণ সম্পাদক নুরুল মোস্তফা, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. রুবেল, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম , সীতাকুণ্ড পৌরসভার

৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিনসহ চট্টগ্রাম- ৪ সংসদীয় আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।

