সোমবার, ৪ মে ২০২৬

[the_ad id='15178']

ফুডিশপ ও খুলশী মার্ট-এর নতুন পার্টনারশিপ: অনলাইনে শপিংয়ে এক নতুন অভিজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক

গতকাল(২০ নভেম্বর) অনলাইন শপিংকে আরও সুবিধাজনক করতে খুলশী মার্ট এখন ফুডিশপের সাথে যুক্ত হতে যাচ্ছে। এই নতুন পার্টনারশিপের মাধ্যমে গ্রাহকরা ঘরে বসেই খুলশী মার্ট থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য দ্রুত এবং ঝামেলাহীনভাবে অর্ডার করতে পারবেন।
এ অনুষ্ঠানে খুলশী মার্ট-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিইও সারফারাজ আলি ও জেমারেল ম্যানেজার
মোহাম্মদ শাখের হোসাইন।
ফুডি এক্সপ্রেস লিমিটেড-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিইও মো. শাহনেওয়াজ মান্নান ও সিনিয়র এক্সিকিউটিভ সৈয়দ আব্দুল্লাহ আল বাকী।
শাহনেওয়াজ মান্নান বলেন, “চট্টগ্রামে গ্রাহকদের আরও দ্রুত সেবা দিতে খুলশী মার্টের মতো প্রতিষ্ঠানের সাথে যুক্ত হওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সহযোগিতা আমাদের ডেলিভারি নেটওয়ার্ককে আরও শক্তিশালী করবে, আর গ্রাহকরাও পাবেন আরও সহজ, নির্ভরযোগ্য এবং স্মুথ অনলাইন শপিং সুবিধা।”
খুলশী মার্টের সিইও সারফারাজ আলি বলেন:
“আমরা সবসময় চাই গ্রাহকরা ঝামেলাহীনভাবে আমাদের পণ্য পেয়ে যাক। ফুডিশপের সাথে যুক্ত হওয়ায় এখন সেই সুবিধা আরও বাড়ছে। এই পার্টনারশিপ শুধু পণ্য পৌঁছে দেওয়ার বিষয় না, এটি গ্রাহকদের দৈনন্দিন জীবনকে আরও স্বস্তিদায়ক করার একটি বাস্তব পদক্ষেপ।”
উভয়পক্ষই আশা প্রকাশ করেন যে এই নতুন পার্টনারশিপ গ্রাহকদের জন্য অনলাইনে আরও দ্রুত, নির্ভরযোগ্য এবং আনন্দদায়ক শপিং অভিজ্ঞতা তৈরি করবে।

সর্বশেষ

এই বিভাগের আরও