বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

 এমপি প্রার্থী কাজী সালাউদ্দিনের পক্ষে ২১ নভেম্বর সীতাকুণ্ডে গণমিছিলের প্রস্তুতি সভা

সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রাম -৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিনের ২১ নভেম্বর সীতাকুণ্ড উত্তর বাজারে অনুষ্ঠিতব্য নির্বাচনী গণমিছিলের প্রস্তুতি সভা সীতাকুণ্ড পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়।

- Advertisement -

বুধবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য ও সীতাকুণ্ড পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক এ কে এম শামসুল আলম আজাদ।

- Advertisement -shukee

তিনি গণমিছিলকে সফল করার জন্য দলীয় নেতাকর্মী, শ্রমিক নেতা ও শ্রমজীবী মানুষের অংশগ্রহণকে অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন।

সভায় সীতাকুণ্ড পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিকদলের বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী সদস্য এবং ওয়ার্ডভিত্তিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণমিছিলকে কেন্দ্র করে এলাকায় একটি ঐক্যবদ্ধ, শক্তিশালী এবং শ্রমিক-বান্ধব আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন  উপস্থিত নেতৃবৃন্দ।

সর্বশেষ

এই বিভাগের আরও