রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘কার্যকর হবে না’—দাবি বিজেপি নেতা শুভেন্দুর

নিজস্ব প্রতিবেদক

মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া মৃত্যুদণ্ডের রায়ের পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন, এই রায় ‘পাকিস্তানের নির্দেশে’ দেওয়া হয়েছে।

- Advertisement -

গতকাল সোমবার (১৭ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

- Advertisement -shukee

শুভেন্দু অধিকারী বলেন, ‘এটা পাকিস্তানের নির্দেশেই করা হয়েছে। এটা কার্যকর হবে না। শেখ হাসিনা অন্য দেশের নাগরিক হলেও তিনি বাঙালি সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত। তিনি একজন প্রগতিশীল মুসলমান। তিনি কখনো চরমপন্থীদের সঙ্গে যুক্ত ছিলেন না।’

এদিকে, একই দিনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া এই রায় পর্যবেক্ষণ করেছে। বিবৃতিতে বলা হয়, ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের শান্তি, গণতন্ত্র, অংশগ্রহণ ও স্থিতিশীলতার পক্ষে অবস্থান নিয়ে আসছে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ‘ভারত শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় লক্ষ্য করেছে। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে আমরা সব সময় বাংলাদেশের মানুষের শান্তি, গণতন্ত্র, অংশগ্রহণ ও স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্য অর্জনে আমরা সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করে যাব।’

রায় ঘোষণার পর বাংলাদেশকে ঘিরে আঞ্চলিক রাজনীতিতে যে আলোচনার সৃষ্টি হয়েছে, ভারতীয় রাজনৈতিক মহলের এসব বিবৃতি তাতে নতুন মাত্রা যোগ করেছে।

সর্বশেষ

এই বিভাগের আরও