শুক্রবার, ৮ মে ২০২৬

[the_ad id='15178']

সোশ্যাল ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সাথে প্রশাসক টিমের রিকভারি সংক্রান্ত মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসক দল রিকভারি জোরদার করার লক্ষ্যে ঢাকা দক্ষিণের ৩২ টি শাখা ব্যবস্থাপকের সাথে সরাসরি ও জ্যুম প্ল্যাটফর্মে মতবিনিময় সভা করেছেন

- Advertisement -

রবিবার (১৬ নভেম্বর )  ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসক মো. সালাহ উদ্দীন।

- Advertisement -shukee

এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের সহযোগী প্রশাসক বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. রাশেদুল ইসলাম।

এছাড়াও ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুস সায়াদাত, প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান এবং সংশ্লিষ্ট শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।

মো. সালাহ উদ্দীন বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংকের পুনর্গঠন ও পুনরুদ্ধারের এই গুরুত্বপূর্ণ পর্যায়ে রিকভারি কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে হবে। প্রতিটি শাখার খেলাপি গ্রাহকের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং বিনিয়োগ আদায়ে জোরদার কার্যক্রম গ্রহণের মাধ্যমে ব্যাংককে এগিয়ে নিতে শাখা ব্যবস্থাপকদের তিনি আহ্বান জানান।

তিনি আরো বলেন, অবলোপনযাগ্য নয় এমন বিনিয়োগ দ্রুত শনাক্ত করে যথাযথ পুনরুদ্ধার পরিকল্পনা গ্রহণ করতে হবে, গ্রাহকের ব্যবসায়িক অবস্থা বুঝে যৌক্তিক সমাধান দেওয়ার লক্ষ্যে তাদের সঙ্গে নিয়মিত ফলোআপ বজায় রাখতে হবে, ডকুমেন্টেশন ও পর্যবেক্ষণ আরও শক্তিশালী করতে হবে। রিকভারি টিমগুলোর সঙ্গে শাখাসমূহের সমন্বয় আরও দৃঢ় করতে হবে, যেন প্রত্যেকটি অ্যাকাউন্টে আদায়ের অগ্রগতি দৃশ্যমান হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও