সোমবার, ৪ মে ২০২৬

[the_ad id='15178']

হোপ ফাউন্ডেশন বাংলাদেশ এর পক্ষ থেকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে বিভিন্ন মেডিকেল সামগ্রী অনুদান প্রদান

নিজস্ব প্রতিবেদক

হোপ ফাউন্ডেশন বাংলাদেশ এর পক্ষ থেকে প্রায় ৩০ লাখ টাকার বিভিন্ন মেডিকেল সামগ্রী চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে অনুদান হিসেবে প্রদান করেন।

- Advertisement -

গতকাল (১২ নভেম্বর) হোপ ফাউন্ডেশনের পক্ষে কান্ট্রি ডাইরেক্টর কে এম জাহিদুজ্জামান এ মেডিকেল সামগ্রী হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের কাছে হস্তান্তর করেন। এ সময় হোপ ফাউন্ডেশনের পক্ষে প্রজেক্ট ম্যানেজার বাবুল চৌধুরী, চীফ মেডিকেল অফিসার ডা. নির্ময় বিশ্বাস এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পক্ষে হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ট্রেজারার অধ্যক্ষ ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, অবস এন্ড গাইনী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. সিরাজুন নুর রোজী, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন উপস্থিত ছিলেন। মেডিকেল সামগ্রীর মধ্যে ছিল ১০টি অক্সিজেন কনসানট্রেটর, ১৫ সেট গাইনী ও মিডওয়াইফারী কিট, ২৮২ বোতল আইসোফ্লোরিনসহ বিভিন্ন ঔষধপত্র । উল্লেখ্য, ইতোপূর্বেও হোপ ফাউন্ডেশনের পক্ষ থেকে এ হাসপাতালে বিভিন্ন মেডিকেল সামগ্রী ও ঔষধপত্র অনুদান হিসেবে সরবরাহ করা হয়েছে। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন হোপ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই সহযোগিতার জন্য হোপ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃপক্ষ ও এর চেয়ারম্যান ডা. ইফতেখার হোসেন মিনারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাদের এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে মর্মে আশাবাদ ব্যক্ত করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও