সোমবার, ৪ মে ২০২৬

[the_ad id='15178']

জনসংযোগে গুলিবিদ্ধ চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে হেলিকপ্টারে ঢাকায় নেয়া হলো

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগর বিএনপি আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হলো।

- Advertisement -

শুক্রবার  (৭নভেম্বর) দুপুরে তাঁকে হেলিকপ্টারে করে চট্টগ্রামে থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেয়া হয়। গত বুধবার থেকে তিনি নগরের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

- Advertisement -shukee

নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মুখপত্র শওকত আজম খাজা গণমাধ্যমকে বলেন, উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার করে এরশাদ উল্লাকে ঢাকায় স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

এর আগে গত বুধবার বিকেলে নগরের চান্দগাঁও চালিতাতলী খন্দকারপাড়া নির্বাচনী জনসংযোগের সময় এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হন। এতে এরশাদ উল্লাহসহ পাঁচজন আহত হন। জনসংযোগে অংশ নেওয়া ‘সন্ত্রাসী’ সরোয়ার হোসেন ওরফে বাবলা (৪৩) গুলিতে নিহত হয়েছেন।

এদিকে এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ দুপুরে র‍্যাব-৭–এর চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার দুজন হলেন হেলাল হোসেন ওরফে মাছ হেলাল ও আলা উদ্দিন। গ্রেপ্তার দুজনই মামলার এজাহারভুক্ত আসামি।

সর্বশেষ

এই বিভাগের আরও