সোমবার, ৪ মে ২০২৬

[the_ad id='15178']

বীর মুক্তিযোদ্ধা মরহুম সাবের আহমদ আসগরী’র স্মরণে শোকসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর বলেছেন, সাম্য, সামাজিক ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কাজ করে যাবে।

- Advertisement -

তিনি আরো বলেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের বের করে সাবের আহমদ আসগরী’র মতো প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করার উদ্যোগ নেয়া হবে।

- Advertisement -shukee

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৩টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম মহানগর ও উত্তর জেলা ইউনিট কমান্ড আয়োজিত বীর মুক্তিযোদ্ধা মরহুম সাবের আহমদ আসগরী’র স্মরণে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমদ  খান।

বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দীন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন

মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান।

চট্টগ্রাম উত্তর জেলা ইউনিট কমান্ডের সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা ডা. মো. শাহ আলম ভূঁইয়া ও চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড বীর মুক্তিযোদ্ধা ফাহিম উদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন নৌ কমান্ড অনিল বরন রায়, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য ডা. মো. ইউসুফ, রাখাল চন্দ্র বণিক, ডা. গোফরানুল হক,

চট্টগ্রাম উত্তর জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নৌ কমান্ড এ এইচ এম জিলানী চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মরহুম সাবের আহমদ আসগরী’র কনিষ্ঠ কন্যা আনিকা শবনম আসগরী।

সর্বশেষ

এই বিভাগের আরও