আজ (২০সেপ্টেম্বর) সকালে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগং এর নিয়মিত সভা ক্লাব সভাপতি রোটারিয়ান সৈয়দা কামরুন নাহারের সভাপতিত্বে ও সঞ্চালনায় চিটাগং ক্লাবের গেস্ট হাউজ কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
পিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার আমজাদ হোসেনের কোরআন তেলাওয়াত, রোটারিয়ান আবদুল্লাহ আল মামুনের রোটারি প্রত্যয় পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া এ সভায় আলোচনার মূল বিষয়বস্তু ছিল “রোটারির মৌলিক শিক্ষা ও স্বাক্ষরতার মাস।” রোটারি ইন্টারন্যাশনালের মূল সেবাখাতের মধ্যে ‘মৌলিক শিক্ষা ও স্বাক্ষরতা’ অন্যতম-যার লক্ষ্য বিশ্বব্যাপী প্রতিটি মানুষের জন্যে শিক্ষার সুযোগ নিশ্চিত করা।

সভায় অতিথি বক্তা হিসেবে শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কাশেম বলেন, “মানুষের মধ্যে দুটি স্বত্তা থাকে একটি হলো পশুত্ব আর অন্যটি মনুষ্যত্ব। শিক্ষার মাধ্যমে পশুত্ব দূর করে মনুষ্যত্ব জায়গা করে নেয়। শিক্ষা হল, জ্ঞান, দক্ষতা,মূল্যবোধ ও অভ্যাস অর্জনের একটি পদ্ধতিগত প্রক্রিয়া- যা ব্যক্তির সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ এবং সমাজের একজন উৎপাদনশীল সদস্য হিসেবে তার প্রতিষ্ঠা লাভে সাহায্য করে। শিক্ষা ব্যক্তির অন্তর্নিহিত গুণাবলীর পূর্ণ বিকাশে সহায়তা করে এবং তার চারিত্রিক ও মানসিক গুণাবলী বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া শিক্ষা ব্যক্তির আচরণে ইতিবাচক পরিবর্তন আনে এবং তাকে চারপাশের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করে। মূলত শিক্ষা একটি অব্যাহত অনুশীলন, যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে এবং ব্যক্তির সামগ্রিক উন্নয়নে সাহায্য করে।” অতিথি বক্তার ইংরেজিতে দেয়া বক্তব্য পিনপতন নীরবতায় উপস্থিত সকলে মন্ত্রমুগ্ধের মতো শোনেন।

সভায় বক্তব্য রাখেন পিপি রোটারিয়ান এমদাদুল আজিজ চৌধুরী,পিপি রোটারিয়ান ব্যাংকার মোহাম্মদ বেলাল, ক্লাব পরিচালক রোটারিয়ান মো.মিজানুর রহমান আপন, পিপি ক্যাপ্টেন আতাউর রহমান, রোটারিয়ান এস এম সাজ্জাদ হোসেন, রোটারিয়ান দিদারুল আলম,জয়েন্ট সেক্রেটারি মনসুর মিয়া,রোটারিয়ান মোহাম্মদ ইকরাম পাশা ও রোটারিয়ান জাহাঙ্গীর বাদশা। ভিজিটিং রোটারিয়ান হিসেবে বক্তব্য দেন পিপি রোটারিয়ান অধ্যাপক রেজাউল করিম, পিপি রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফ, সিপি রোটারিয়ান অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত, পিপি রোটারিয়ান মোহাম্মদ মহিউদ্দিন,পিপি রোটারিয়ান এস এম এ আজিজ, পিপি রোটারিয়ান ফোরকান উদ্দিন, রোটারি ক্লাব অব চিটাগং খুলশীর প্রেসিডেন্ট রোটারিয়ান জান মোহাম্মদ আবদুল্লাহ মিলন, রোটারি ক্লাব অব চিটাগং হেরিটেজের সভাপতি রোটারিয়ান কাজী হাসানুজ্জামান সান্টু, রোটারি ক্লাব অব রিভারিন হালদার প্রেসিডেন্ট রোটারিয়ান মো.তৌহিদুল ইসলাম,রোটারি ক্লাব অব চিটাগং রেইনবো’র প্রেসিডেন্ট রোটারিয়ান সাবিনা কাইয়ুম ও রোটারি ক্লাব অব অ্যান্সিয়েন্ট চিটাগং এর প্রেসিডেন্ট মতিন ইবনে রহমান।
ধন্যবাদসূচক বক্তব্য রাখেন পিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন।


