সোমবার, ৪ মে ২০২৬

[the_ad id='15178']

যেন ওপরে ফিটফাট ভেতরে সদরঘাট

হান্ডি ও ধাবা রেস্টুরেন্টকে আড়াই লাখ টাকা জরিমানা চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর জিইসি এলাকার অন্যতম অভিজাত খাবার প্রতিষ্ঠান হাান্ডি আর ধাবা রেস্টুরেন্ট। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ আর মানসম্মত টাটকা খাবারের আশায় এসব প্রতিষ্ঠানে ছুটে যান স্বাস্থ্য সচেতনরা | পর্দার আড়ালে এসব রেস্টুরেন্টের চিত্র ভিন্ন । সুসজ্জিত এসব রেস্টুরেন্টের রান্নাঘরের দৃশ্য আর পরিবেশন করা খাবারের ভেতরকার খবর জানলে চোখ কাপালে উঠবে যে কারো। যেন উপরে ফিটফাট ভেতরে সদরঘাট।

- Advertisement -

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোক্তাধিকার চট্টগ্রামের অভিযানে ধরা পরে রেস্টুরেন্ট দু’টির খাবারে ভেজাল ও অননুমোদিত কেমিক্যাল ও ক্ষতিকর সুগন্ধি আতর ব্যবহার, মটরে রং মেশানো, অস্বাস্থ্যকর পরিবেশ খাবার রান্না এবং ফ্রিজে ভাত মেশানো বাসি খাসির মাংস সংরক্ষণের দৃশ্য।

- Advertisement -shukee

অস্বাস্থ্যকর পরিবেশের খাবার তৈরি, আগের ভাত মেশানো খাসির মাংস সংরক্ষণ, কয়েকদিন আগে রান্না করা বাসি মাছ মাংস, ভাত ও অন্যান্য খাবার পরিবেশ অভিযোগে হাান্ডি রেস্টুরেন্টকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং খাবারে ক্ষতিকর সুগন্ধি আতর ব্যবহারের অভিযোগে ধাবা রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করে ভোক্তাধিকার।

অভিযানে নেতৃত্বে দেয়া ভোক্তাধিকার চট্টগ্রামের উপ পরিচালক মো. ফয়েজ উল্লাহ বলেন, জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠান দুইটিকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। তাদেরকে ভবিষ্যতে তদারকির আওতায় রাখায় এবং এমন অভিযান অব্যাহত রাখা হবে।

এমন নামকরা খাবার প্রতিষ্ঠানগুলোতে অস্বাস্থ্যকর ভেজাল খাবার পরিবেশ খুবই দুঃখজনক এবং চট্টগ্রামের অন্যান্য অভিজাত রেস্টুরেন্টগুলোর অজানা ভেতরের দৃশ্য নিয়ে নতুনভাবে প্রশ্ন জেগেছে স্বাস্থ্য সচেতনদের মনে। সব খাবার প্রতিষ্ঠানগুলো ভোক্তাধিকারের নজরে রাখার আহবান তাদের।  ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত রাখা হবে।

 

সর্বশেষ

এই বিভাগের আরও