নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা ও কে বি ফজলুল কাদের রোডে অবৈধ ভাবে ফুটপাত দখল করে দোকান ও ভ্যানগাড়ি বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
সোমবার (১৫ সেপ্টেম্বর ) অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
- Advertisement -

অভিযানে রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধ ভাবে দোকান বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করায় ৩০ টির অধিক অস্থায়ী দোকান ও ভ্যানগাড়ি উচ্ছেদ করা হয়।

