বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সেলিম রহমান এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার আজিজ, বিপিএম (বার)-এর সাথে আজ মঙ্গলবার সৌজন্য সাক্ষাৎ করেন।
আলোচনায় শ্রমিক অসন্তোষ, সন্ত্রাস, চাঁদাবাজি, ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষ, কারখানা ভাঙচুর প্রতিরোধ ও রপ্তানিমুখী পোশাক শিল্পের গাড়ি রিক্যুইজিশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় ওঠে আসে।

পুলিশ কমিশনার আশ্বস্ত করেন যে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সিএমপি সর্বোচ্চ সহযোগিতা করবে এবং শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিএমইএ’র সাথে সমন্বয় করে কাজ করবে। তিনি আরও ঘোষণা দেন যে রপ্তানিমুখী পোশাক শিল্পের কার ও মাইক্রোবাস এখন থেকে রিক্যুইজিশনের আওতামুক্ত থাকবে।
বিজিএমইএ’র প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী, পরিচালক সাকিফ আহমেদ সালাম ও এনামুল আজিজ চৌধুরী।


