আজ (২৩ আগস্ট) সন্ধ্যায় রোটারি ক্লাব অব চিটাগং সুপ্রীমের ৯২তম নিয়মিত সভা ক্লাব সভাপতি রোটারিয়ান ব্যাংকার মোহাম্মদ আলী মিয়ার সভাপতিত্বে চিটাগং ক্লাবের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
ক্লাব ট্রেজারার রোটারিয়ান ব্যাংকার মোহাম্মদ কুতুব উদ্দিনের কোরআন তেলওয়াত ও ডাইরেক্টর (ভোকাশনাল সার্ভিস) রোটারিয়ান নাদিরা বেগম শিল্পীর রোটারি প্রত্যয় পাঠের মাধ্যমে শুরু হওয়া এ সভায় রোটারি ক্লাব চিটাগং সুপ্রিমের অভিষেক অনুষ্ঠান ও ক্লাবের বিভিন্ন সার্ভিস প্রজেক্ট নিয়ে বক্তব্য রাখেন অতিথি বক্তা পিপি রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফ,সিপি রোটারিয়ান মো.এরশাদ চৌধুরী,আইপিপি রোটারিয়ান ব্যাংকার মোহাম্মদ নাজমুল হক,জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান ব্যাংকার মোহাম্মদ মহসিন উদ্দিন,ক্লাব ট্রেনিং ফেসিলিটিটর রোটারিয়ান যুবায়দুর রশিদ রণি, ডাইরেক্ট (ক্লাব-সার্ভিস) রোটারিয়ান অ্যাডভোকেট ইশতিয়াক আহমদ। সাচিবিক ঘোষণা দেন ক্লাব সেক্রেটারি রোটারিয়ান ব্যাংকার শাফায়াত হোসেন। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন রোটারিয়ান নাদিরা বেগম শিল্পী|


