সোমবার, ৪ মে ২০২৬

[the_ad id='15178']

আদালত অবৈধ ঘোষণা করায় আইনগতভাবে সভাপতি নন

চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতাল নিয়ে জাহাঙ্গীর চৌধুরীর অবৈধ সংবাদ-সম্মেলন আহবান

নিজস্ব প্রতিবেদক

উচ্চআদালতের রায়কে অবমাননা ও সরকারি তত্ত্বাবধায়ক কমিটিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের সাবেক সভাপতি জাহাঙ্গীর চৌধুরী আগামীকাল (১৯ আগস্ট) বেলা ১২টায় চট্টগ্রাম সিনিয়রস ক্লাবে সংবাদ-সম্মেলন আহবান করায় সংশ্লিষ্ট সকলেই হতবাক ও বিস্মিত । কারণ, ২০১৫ সালের ৩১ ডিসেম্বরের পর থেকে গঠিত সমিতির সকল নির্বাহী কমিটিকে আদালত অবৈধ ঘোষণা করায় আইনগতভাবে জাহাঙ্গীর চৌধুরী চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সভাপতি নন। বর্তমানে তিনি আজীবন সদস্য। স্বাস্থ্যমন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের তদন্তে কোটি কোটি টাকার দুর্নীতি প্রমাণিত হওয়ায় তার তো নৈতিকভাবে আজীবন সদস্য থাকাও সমীচীন নয় বলে সংশ্লিষ্টরা মনে করেন। এছাড়া চট্টগ্রাম দুর্নীতি দমন কমিশনও তার বিরুদ্ধে আনীত দুর্নীতির অভিয়োগ অনুসন্ধান করে কোটি কোটি টাকার দুর্নীতির আলামত পেয়েছে- যা দুদুকের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।

- Advertisement -

উচ্চআদালতের রায়ের আলোকে ১৬জুন ২০২৫ চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হককে আহবায়ক ও চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ঊর্বশী দেওয়ানকে সদস্য-সচিব করে ৫ সদস্যবিশিষ্ট তত্ত্বাবধায়ক কমিটি গঠন করেছে। বর্তমানে হাসপাতাল পরিচালনার জন্যে সমিতির নির্বাহী কোনো কমিটি নেই। ৫ সদস্যের তত্ত্বাবধায়ক কমিটি ২২ জুন ২০২৫ থেকে হাসপাতাল পরিচালনা করছে। এ  তত্ত্বাবধায়ক কমিটির উদ্যোগে আগামী ২০ আগস্ট ২০২৫ সকাল ১০টায় চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির জরুরি সাধারণ সভা কাজির দেউরির নেভাল এভিনিউ’র অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হবে। সমিতির আয়-ব্যয় হিসাব, জীবন-সদস্য তালিকা হালনাগাদ এবং ছবিযুক্তকরণ, নির্বাচনের তারিখ ও কেন্দ্র নির্ধারণ এবং বিবিধ আলোচ্যসূচির আলোকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হবে এ  জরুরি সভায়।

- Advertisement -shukee

এদিকে অবৈধভাবে জাহাঙ্গীর চৌধুরী সভাপতি না হয়েও সমিতির প্যাড ব্যবহার করে সভাপতি হিসেবে সংবাদ-সম্মেলন আয়োজনের খবর শুনে  ডায়াবেটিক সমিতির আজীবন সদস্যরা বিক্ষুব্ধ হয়ে ওঠেছেন। এ ব্যাপারে চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক কমিটির আহবায়ক চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হকের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি বলেন, আদালত অবমাননার জন্যে জাহাঙ্গীর চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়েরের ব্যাপারে  আমরা পরামর্শ করছি।

সর্বশেষ

এই বিভাগের আরও