সোমবার, ৪ মে ২০২৬

[the_ad id='15178']

রোটারি ক্লাব চিটাগাং হেরিটেজের নিয়মিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

রোটারি ক্লাব অফ চিটাগাং হেরিটেজের  ২০২৫-২৬ রোটারি বর্ষের  নিয়মিত  সভা  অনুষ্ঠিত হয়েছে চিটাগাং ক্লাবের গেস্ট হাউসের মিটিংরুমে শুক্রবার বিকেলে ।

- Advertisement -

ক্লাবের ২০২৫-২৬ রোটারি বছরের সভাপতি রোটারিয়ান কাজী হাসানুজ্জামান সান্টু নিয়মিত সভা আহ্বান করেন।

- Advertisement -shukee

এ সময় উপস্থিত ছিলেন ক্লাব সচিব ও  (২০২৬-২৭) নির্বাচিত সভাপতি   রোটারিয়ান পঙ্কজ বিশ্বাস।

ক্লাবের কার্যক্রম ও রিপসা টিমের কার্যক্রম নিয়ে আলোকপাত করেন রিপসা ডেপুটি কোডিনেটর  সাবেক সভাপতি  মিনহাজ উদ্দিন আহমেদ নাহিয়ান।

মেম্বারশিপ ডেভেলপমেন্ট মাস উপলক্ষে বক্তব্য রাখেন সাবেক সভাপতি রোটারিয়ান মোহাম্মদ আব্দুল কাদের বিপ্লব।

সাবেক সভাপতিদের মধ্যে বক্তব্য রাখেন রোটারিয়ান রিদওয়ানুল করিম তুষার, মোহাম্মদ মাইনুদ্দীন রতন ও শোয়েব উদ্দিন খান ।

ক্লাব সদস্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন রোটারিয়ান ইকরামুল হুদা তানভীর, মোহাম্মদ ওবায়দুল হক মনি, ডাক্তার গোলাম জিলানী জুয়েল, ফজলে রাব্বি সিনান ও রোটারএক্টর শাহরিয়ার কবির।

সকলেই ক্লাবের আপকামিং প্রজেক্ট ফুটবল ফেস্ট ও ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে আলোকপাত করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য  সদস্যবৃন্দ,রোটারেক্টর বৃন্দ এবং আগত অতিথিবৃন্দ।

সভাপতি সকলকে পারিবারিক  সম্প্রীতির  প্রতি নজর দেয়ার অনুরোধ করেন। আগতদের ধন্যবাদ জানিয়ে ক্লাবের সদস্যদের সকলের সমর্থন কামনা করে পরবর্তী সভায় উপস্থিত থাকার আহ্বান জানান।

সর্বশেষ

এই বিভাগের আরও