আজ (৮ আগস্ট) ফটিকছড়ির মোহাম্মদ তকিরহাট ফতেপুর গ্রামে লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় রোটারি ক্লাব অব চিটাগং হেরিটেজ ও রোটারি ক্লাব অব চিটাগাং রোজগার্ডেন একটি ফ্রি চক্ষুশিবিরের আয়োজন করে।এতে সার্বিক সহযোগিতায় ছিল অভিযাত্রীক পরিষদ ফটিকছড়ি। এ চক্ষু শিবিরে বিনামূল্যে চক্ষুসেবা,চোখের ছানি অপারেশন, ডায়াবেটিস টেস্ট ও ব্লাডপ্রেশার নির্ণয় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জাফত নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জিয়াউদ্দিন এবং রোটারিয়ানদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারিয়ান মিনহাজ উদ্দিন আহমেদ নাহিয়ান, কাজি হাসানুজ্জামান সান্টু, আব্দুল কাদের বিপ্লব, ইকরামুল হুদা তানভীর, ফজলে রাব্বি সিনান, ইনসেফা হান্না ও শায়লা মাহমুদ। এ চক্ষুশিবিরে অভিযাত্রিক পরিষদের কার্যকরী সদস্যরা উপস্থিত ছিলেন
[the_ad id='15178']
