রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

দক্ষিণ খুলশীতে চসিকের মশক নিধন ক্রাশ প্রোগ্রাম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশে চলমান মশক নিধনের বিশেষ ক্রাশ প্রোগ্রামের অংশ হিসেবে নগরীর ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের দক্ষিণ খুলশীতে ক্রাশ প্রোগ্রাম চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

- Advertisement -

বৃহস্পতিবার (২৪ জুলাই ) পাহাড়তলী ওয়ার্ডের দক্ষিণ খুলশী ১ নম্বর রোডের একটি মসজিদ প্রাঙ্গণ থেকে এ কার্যক্রমের সূচনা করেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী।

- Advertisement -shukee

এসময় উপস্থিত ছিলেন চসিকের মশক ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মকর্তা শরফুল ইসলাম মাহি, জাহাঙ্গীর আলম দুলাল, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী এবং চসিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।

চসিক সূত্রে জানা যায়, নগরবাসীর স্বাস্থ্যের সুরক্ষায় ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব রোধে এ বিশেষ মশক নিধন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। প্রতিটি ওয়ার্ডে ধাপে ধাপে এ কার্যক্রম পরিচালিত হবে। গত ২৯ জুন শুরু হওয়া এই কার্যক্রম আগামী নভেম্বর পর্যন্ত চলমান থাকার কথা থাকলেও প্রাদুর্ভাব না কমা পর্যন্ত এটি চালিয়ে নিয়ে যাওয়া হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও