রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

বাজেট বাস্তবায়ন বিষয়ে চসিকে দু’দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনে (চসিক) বাজেট বাস্তবায়ন সংক্রান্ত দু’দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সহায়তায় পরিচালিত “সিটি কর্পোরেশন সক্ষমতা বৃদ্ধি প্রকল্প”-এর আওতায় এই কর্মশালার আয়োজন করে চসিকের হিসাব বিভাগ।

- Advertisement -

মঙ্গলবার (১৫জুলাই)অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন  চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা  শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. হুমায়ুন কবির চৌধুরী।

- Advertisement -shukee

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী সচিব মো. জিল্লুর রহমান। প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের ফিনান্সিয়াল স্পেশালিস্ট এম. এ কুদ্দুস।

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন হিসাবরক্ষণ কর্মকর্তা আশুতোষ দে, আবদুছ ছালাম, বিপুল কুমার নন্দী, নেজামুল হক, আরমানুল আলম, মো. নাজিম উদ্দিন, জহির উদ্দিন মো. বাবলু, দেবাশীষ বড়ুয়া, সমীর চৌধুরী, সুলতান মো. কামরুজ্জামান, মো. মফিজ উদ্দিন, মো. বোরহান উদ্দিন, জিন্নাত আলী মানিক, মো.   আবদুল মজিদ, মো. রেজাব উদ্দিন, সেলিম উদ্দিন ভূইয়া,  মো. মোরশেদ, মো. গিয়াস উদ্দিন, সৈয়দা রাবেয়া আলম, অর্পনা রানী দাশ, মো. আলী, ইদ্রিচ আলম, সিরাজুল মুনির, অরুপ কুমার সাহা, জাহিদ রেজা চৌধুরী প্রমুখ।

উদ্বোধনী বক্তব্যে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, “বাজেট বাস্তবায়নের প্রতিটি ধাপেই সুনির্দিষ্টতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। আমাদের সকল কর্মকাণ্ডের পেছনে জনস্বার্থ জড়িত, তাই যথাযথ পরিকল্পনা ও দক্ষ বাস্তবায়নই নগরবাসীর জন্য উন্নয়ন নিশ্চিত করবে।”

সর্বশেষ

এই বিভাগের আরও