বুধবার, ৬ মে ২০২৬

[the_ad id='15178']

সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতা নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২ জুলাই) রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -

মানিকগঞ্জের পুলিশ সুপার (এসপি) ইয়াছমিন খাতুন সাংবাদিকদের জানান, দুর্জয়ের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে এবং এ সংক্রান্ত তদন্ত চলছে।

- Advertisement -shukee

এর আগে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩ অক্টোবর আদালত নাঈমুর রহমান দুর্জয় ও তার স্ত্রী ফারহানা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। দুদকের অভিযোগে বলা হয়েছে, দুর্জয় ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ-বাণিজ্য, সরকারি অর্থ আত্মসাৎ এবং পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

চলমান দুর্নীতি তদন্তের অংশ হিসেবে গত ২১ জানুয়ারি রাজধানীর লালমাটিয়ায় দুর্জয়ের নামে থাকা ২,৫২৩ বর্গফুটের একটি ফ্ল্যাট, জমি ও তিনটি গাড়ি জব্দের আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত। একইসঙ্গে তার ১২টি ব্যাংক হিসাবও জব্দ করা হয়।

উল্লেখ্য, নাঈমুর রহমান দুর্জয় আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মানিকগঞ্জ-১ আসন থেকে ২০১৪ ও ২০১৮ সালে এমপি নির্বাচিত হন।

সর্বশেষ

এই বিভাগের আরও