রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

কাল  দুপুরের মধ্যে কোনো ব্যবস্থা নেয়া না হলে আবারো কঠোর কর্মসূচি

পটিয়ার ওসিকে প্রত্যাহারের সম্মতি ডিআইজির, সড়ক ছাড়লো আন্দোলনকারীরা

নিজস্ব প্রতিবেদক

 

- Advertisement -

পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরের অপসারণের বিষয়ে সিদ্ধান্ত আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে দেয়া হবে বলে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সঞ্জয় সরকার জানিয়েছেন।

- Advertisement -shukee

আজ বুধবার সন্ধ্যার দিকে বন্দরনগরীর খুলশীতে ডিআইজি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ওসি অপসারণের দাবিতে আন্দোলনরতদের সঙ্গে সন্ধ্যা সোয়া ৬টার দিকে কথা বলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ। তিনি আগামীকাল দুপুরের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান।

তার এ ঘোষণার পর খুলশীতে সড়কে অবস্থানের তিন ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। সড়ক ছেড়ে দেন পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধকারীরাও।

চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক সঞ্জয় সরকার বলেন,  ‘তাদের দাবিগুলো শোনা হয়েছে। পটিয়া থানার ওসি প্রত্যাহারের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। আর এএসপি ও অতিরিক্ত পুলিশ সুপারের বিষয়টি মন্ত্রণালয়ের এখতিয়ারে। তাই এ বিষয়ে হেড কোয়াটারের মাধ্যমে মন্ত্রণালয়ে জানানো হবে।’

এর আগে পটিয়ায় পুলিশের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংঘর্ষের জের ধরে পুলিশ কর্মকর্তাদের অপসারণের দাবি নিয়ে বুধবার (২ জুলাই) দুপুরে ডিআইজি কার্যালয়ে আসেন দলটির নেতাকর্মীরা। তারা ডিআইজিকে নিচে নেমে নেতাকর্মীদের সঙ্গে কথা বলার দাবি জানান। তাদের এই দাবি নাকচ করে ডিআইজি ৫ প্রতিনিধিকে তাঁর কার্যালয়ে আমন্ত্রণ জানান। পরে তারা খুলশী ৪ নম্বর সড়ক থেকে জাকির হোসেন রোড মূলসড়কে অবস্থান কর্মসূচি শুরু করেন। এতে একেখান-জিইসিমুখী শতশত গাড়ি আটকা পড়ে খুলশী থানার সম্মুখে। বন্ধ হয়ে পড়ে জিইসি থেকে একেখানমুখী যান চলাচল। অফিস ছুটির আগমুহূর্তে এনসিপির এমন কর্মসূচিতে কর্মজীবী মানুষ পড়েন দুর্ভোগে।

এনসিপি চট্টগ্রামের সংগঠক জোবাইরুল হাসান আরিফ বলেন, ‘আমরা পটিয়া থানার ওসি সহ চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার ও এএসপিকে প্রত্যাহারের দাবি জানিয়েছি। ডিআইজি মহোদয় আমাদের দাবি শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। তাই আমরা অবস্থান কর্মসূচি স্থগিত করেছি। আগামীকাল দুপুরের মধ্যে কোনো ব্যবস্থা নেয়া না হলে আবারো কঠোর কর্মসূচিতে নামবো।’

সর্বশেষ

এই বিভাগের আরও