শনিবার, ৪ এপ্রিল ২০২৬
জাতীয় অগ্রগতিতে শিক্ষা ও শিল্পের মধ্যে সেতুবন্ধন বিষয়ে

আইইবি-চট্টগ্রাম কেন্দ্রে প্রযুক্তিগত সংলাপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

ইনস্টিটিউশন ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্র ও ইঞ্জিনিয়ার্স এন্ড রিসার্চারস সোসাইটির এর যৌথ উদ্যেগে “জাতীয় অগ্রগতির জন্য প্রকৌশল সহযোগিতা: শিক্ষা ও শিল্প খাতে সেতুবন্ধন গড়ে তোলা” বিষয়ক প্রযুক্তিগত সংলাপ রবিবার (২৯ জুন) বিকালে আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

- Advertisement -

অনুষ্ঠানে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মানজারে খোরশেদ আলম এর সভাপতিত্বে ও এইআরএস, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোঃ জুনায়েদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য ও বিশিষ্ট প্রকৌশলী প্রফেসর মোজাম্মেল হক।

- Advertisement -shukee

এতে স্বাগত বক্তব্য রাখেন এইআরএস, চট্রগ্রামের সদস্য-সচিব প্রকৌশলী আরিফ হাসান চৌধুরী।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন ও ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডব্লিউ) প্রকৌশলী রফিকুল ইসলাম এবং সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মো. আমিনুর রহমান।

প্রযুক্তিগত সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ স্যাটেলাইট কো¤পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ড. ইমাদুর রহমান, তিনি তার মূল বক্তব্যে প্রকৌশল খাতে ডিজিটালাইজেশন ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরে বলেন, শিক্ষা ও শিল্পখাতের কার্যকর সমন্বয় ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এ ধরনের সংলাপের মাধ্যমে যৌথ উদ্যোগ ও নতুন উদ্ভাবনের পথ সুগম হওয়ার বিভিন্ন তথ্য-উপাত্ত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিল্প খাতের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন করা অত্যন্ত জরুরি। প্রকৌশলী সমাজ যদি একত্রে কাজ করেন, তাহলে দেশের উন্নয়ন তরান্বিত হবে মত ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম, দেশে নতুন প্রযুক্তি উদ্ভাবন করে তা বাস্তবায়নে শিল্প ও ইনস্টিটিউশন সেতুবন্ধন হিসেবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি শিল্প উন্নয়ন ও শিক্ষার অগ্রগতিতে আইইবি, চট্টগ্রাম কেন্দ্র বিভিন্ন উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।

এইআরএস এর আহবায়ক প্রফেসর ড: সানাউল্লাহ চৌধুরী তাঁর সমাপনী বক্তব্যে আইইবি, চট্টগ্রাম কেন্দ্র ও এইআরএস এর কোলাবোরেশান এর উপর গুরুত্বারোপ করেন।

প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন, প্রকৌশলী

ড. সানাউল্লাহ চৌধুরী, আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সম্মানী স¤পাদক প্রকৌশলী খান আমিনুর রহমান, চুয়েটের অধ্যাপক প্রকৌশলী ড. নাসরুল মামুন, প্রকৌশলী ড. আসিফ ইকবাল, ড. হেদায়েত উল্লাহ, প্রকৌশলী কামাল হোসেন,প্রকৌশলী প্রিয়ম চৌধুরী, প্রকৌশলী সাজ্জাদ হোসেন, প্রকৌশলী জয়নাল আবেদিন, প্রকৌশলী মুহাম্মদ ইমরান ও প্রকৌশলী আমান উল্লাহ ।

মূল প্রবন্ধকারকে পুষ্পস্তবক দিয়ে বরণ ও ক্রেস্ট উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি, বেসরকারী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রকৌশলী কর্মকর্তাবৃন্দ, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য, স্থানীয় কাউন্সিল সদস্যগণ এবং প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও