শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

শেষ মুহূর্তের গোলে ইন্টার মিলান ও ৭ গোলের থ্রিলারে ডর্টমুন্ডের জয়

নিজস্ব প্রতিবেদক

ক্লাব বিশ্বকাপে নাটকীয় এক রাত উপহার দিল ইউরোপের দুই জায়ান্ট ইন্টার মিলান ও বরুশিয়া ডর্টমুন্ড। একদিকে শেষ মুহূর্তের গোলে জয় তুলে নিয়েছে ইন্টার, অন্যদিকে গোলবন্যায় রুদ্ধশ্বাস এক ম্যাচে জয় পেল ডর্টমুন্ড।

- Advertisement -

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পিএসজির কাছে ৫ গোল হজম করে ছিটকে পড়ার পর থেকেই ছন্দহীন ছিল ইন্টার মিলান। ক্লাব বিশ্বকাপেও শুরুর ম্যাচে মেক্সিকোর ক্লাব মন্তেরির বিপক্ষে ড্র করে চাপে পড়ে তারা। ফলে দ্বিতীয় ম্যাচে এশিয়ার প্রতিনিধি উরাওয়া রেডসের বিপক্ষে জয়ের কোনো বিকল্প ছিল না।

- Advertisement -shukee

তবে ম্যাচের শুরুতেই চমক দেখায় উরাওয়া। ১১তম মিনিটে রায়োমা ওয়াতানাবের গোলে এগিয়ে যায় জাপানি ক্লাবটি। প্রথমার্ধে একাধিকবার গোলের সুযোগ পেলেও ব্যর্থ হয় ইন্টার। ৭৮ মিনিটে অধিনায়ক লাউতারো মার্টিনেজের দারুণ শটে সমতায় ফেরে তারা।

আইসিসির নিয়ম ভাঙলেন গিল, যে নিয়মে মিলতে পারে শাস্তিও

টেস্ট বিশ্বকাপজয়ী পাঁচ তারকাকে বাদ দিয়ে দক্ষিণ আফ্রিকার টেস্ট দল

প্রথম রাউন্ড শেষে ক্লাব বিশ্বকাপের শীর্ষে মেসি, চমক দেখালেন আরও এক আর্জেন্টাইন

নাটক জমে ওঠে যোগ করা সময়ে। ম্যাচের ৯২ মিনিটে ভ্যালেন্তিন কারবনির গোলে জয় নিশ্চিত করে ইন্টার মিলান।

ম্যাচে ৮২ শতাংশ বল দখলে রেখে ইন্টার ২৬টি শট নেয়, যার মধ্যে লক্ষ্যে ছিল ৪টি। অন্যদিকে রেডসের ৫টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পেরেছে ৩টি।

এই জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ই গ্রুপের শীর্ষে রয়েছে ইন্টার। অন্যদিকে দুই ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে বিদায়ের দ্বারপ্রান্তে উরাওয়া রেডস।

এদিকে দিনের আরেক ম্যাচে গোলের বন্যা বইয়ে দিয়েছে ডর্টমুন্ড ও দক্ষিণ আফ্রিকার ক্লাব মামেলোদি সানডাউনস। সাত গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি হেসেছে জার্মান ক্লাবটি।

ডর্টমুন্ডের পক্ষে গোল করেছেন ফেলিক্স এনমেচা, সেরহউ গুইরাসি, জোব বেলিংহ্যাম। আর একটি গোল এসেছে সানডাউনসের খেলোয়াড় খুলিসো মুদাউয়ের আত্মঘাতী শটে।

সানডাউনসের হয়ে জালে বল পাঠিয়েছেন লুকাস রিবেইরো কস্তা, ইকরাম রেইনার্স ও লেবো মোথিবা।

এই জয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এফ গ্রুপের শীর্ষে উঠেছে ডর্টমুন্ড। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সানডাউনস।

সর্বশেষ

এই বিভাগের আরও