আজ ১৬ মে শুক্রবার সকাল থেকে পূর্বঘোষিত সমাবেশে যোগ দিতে বাসে করে আসছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং শিক্ষকরা। সকাল ১০টার পর থেকে শিক্ষক ও আরও শিক্ষার্থী সেখানে এসে সমাবেশে যোগ দেন। জুমার নামাজের পর থেকে তারা গণ-অনশনে বসার প্রস্তুতি নিচ্ছেন।
অনেক শিক্ষার্থী রাতভর সেখানে অবস্থান করেছেন। কাকরাইল মসজিদ মোড়ে, যমুনা ভবনের দিকের সড়কে পুলিশি ব্যারিকেডের সামনে বসে শতাধিক শিক্ষার্থী স্লোগান দিতে থাকেন-‘এক দুই তিন চার, হল আমার অধিকার’, ‘সিন্ডিকেটের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’ ইত্যাদি।
- Advertisement -

বুধবার যমুনা ভবনের উদ্দেশ্যে লংমার্চের সময় কাকরাইলে পুলিশি বাধার মুখে পড়েন শিক্ষক-শিক্ষার্থীরা। পুলিশের লাঠিপেটা, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামানে আহত হন অন্তত ৫০ জন। সেদিন বিকেল থেকেই কাকরাইলে অবস্থান নেন তারা।

