রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে আইইবি, চট্টগ্রাম কেন্দ্রে দুদিনব্যাপী কর্মসূচি গ্রহণ

নিজস্ব প্রতিবেদক

আইইবি’র ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে-২০২৫) উপলক্ষে আগামী ০৬ ও ০৭ মে মঙ্গল ও বুধবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে দুইদিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে-০৬ মে সংবাদ সম্মেলন ও ০৭ মে সকালে জাতীয় পতাকা ও আইইবি’র পতাকা উত্তোলন ও র‌্যালী, সন্ধ্যায় জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সহায়তা কর্মসূচি, অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, প্রকৌশল পেশা ও সমাজসেবায় কৃতিত্বপূর্ন অবদান রাখায় প্রকৌশলীদের বিশেষ সম্মাননা প্রদান, বিশেষ ভিডিও প্রেজেন্টেশন, স্মৃতিচারণ ও সঙ্গীতানুষ্ঠান।

- Advertisement -

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে প্রায় দুই হাজার প্রকৌশলী সদস্য ও বিভিন্ন সংস্থার ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন।

- Advertisement -shukee

 

সর্বশেষ

এই বিভাগের আরও