রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

আইইবি, চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত মানববন্ধনে প্রকৌশলী নেতৃবৃন্দ

সাবেক এমপি প্রকৌশলী তুহিনকে মিথ্যা মামলায় জেল হাজতে প্রেরণের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এর সাবেক মহাসচিব ও প্রাক্তন সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে মিথ্যা মামলায় আদালতে আত্মসমর্পণ করার পরও জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণের প্রতিবাদে ৩০ এপ্রিল বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের সম্মুখে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ্যাব, চট্টগ্রাম কেন্দ্র এই মানব বন্ধনের আয়োজন করে।

- Advertisement -

মানব বন্ধনে বক্তব্য রাখেন এ্যাব, চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি প্রকৌশলী সেলিম মো. জানে আলম, অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য-সচিব জাহিদুল করিম কচি, বাসস এর ব্যুরো চীফ ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ শাহ নেওয়াজ। এ্যাব এর সহ-সভাপতি ও আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন, এ্যাব এর সিনিয়র সহ-সভাপতি ও আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মো. আমিনুর রহমান।

- Advertisement -shukee

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ছিলেন প্রকৌশলী সমাজের আপোষহীন অবিসংবাদিত নেতা। তিনি শুধু একজন সংসদ সদস্য ছিলেন না, বরং সারা দেশে জাতীয়তাবাদী প্রকৌশলীদের দেশ বিনির্মাণে একত্রিতকরণে অনবদ্য ভুমিকা রেখেছেন। তিনি একজন প্রকৌশলী নেতা হিসেবে ২০০৫ সালে চারটি বিআইটিকে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে ঐতিহাসিক ও অগ্রণী ভুমিকা রেখেছেন। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্দেশে দুদকের দায়ের করা কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনে ভুয়া মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় ঢাকার পৃথক দুই বিশেষ জজ আদালতে আইনজীবীর মাধ্যমে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানী শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

বক্তাগণ প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে অবিলম্বে নিশর্ত মুক্তি ও সকল ফরমায়েশি মিথ্যা মামলা প্রত্যাহার ও তাঁর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। মানববন্ধনে চট্টগ্রামে কর্মরত বিভিন্ন সরকারি, বেসরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, ব্যক্তি মালিকানাধীন ও স্বশাসিত প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক প্রকৌশলী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন প্রকৌশলী এ.কে.এম. মামুনুল বাশরী, প্রকৌশলী রাশেদ আলম, প্রকৌশলী মো. কামরুজ্জামান, প্রকৌশলী মোহাম্মদ ইমরান খান, প্রকৌশলী জাবের রনি, প্রকৌশলী কামরুল হাসান, প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, প্রকৌশলী এ.এইচএম রফিকুন্নবী, প্রকৌশলী নাজমুল ইসলাম, প্রকৌশলী ফয়সাল হোসেন, প্রকৌশলী মো. জামাল হোসেন, প্রকৌশলী কুতুব উদ্দিন, প্রকৌশলী ফসিউল আলম প্রমুখ।

 

সর্বশেষ

এই বিভাগের আরও