চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এর নেতৃত্বে আজ মঙ্গলবার (
২২ এপ্রিল) নগরীর স্টেশন রোডে ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়।
- Advertisement -

অভিযানে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে বিরানী এবং বেকারি পণ্য প্রস্তুত ও বিক্রি, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ ও বিভিন্ন রাসায়নিক ব্যবহার করা, প্রতিষ্ঠানের সামনে ময়লা জমা রাখা ও ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা করার অপরাধে পুরাতন রেলস্টেশন সংলগ্ন নুর এ হাবীব বিরানী হাউসকে ৪০ হাজার, বানিয়াটিলার পূরবী বেকারি কারখানাকে ৪০ হাজার, প্রাইম ফুড বেকারি কারখানাকে ১১ হাজার ও নোয়াব ডিপার্টমেন্টাল স্টোরকে ১ হাজার টাকা সহ সর্বমোট ৯২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

