চট্টগ্রাম নগরীকে ‘ক্লিন সিটি’ হিসেবে গড়তে জলাবদ্ধতা রোধে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এর নেতৃত্বে আজ রবিবার নগরীর প্রবর্তক মোড় থেকে ষোলশহর দুই নম্বর গেট এলাকায় অভিযান পরিচালিত হয়।
অভিযান কালে হোটেল, রেস্তোরাঁ, শপিং মল ও কমিউনিটি সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও নগরবাসীর মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়। এই সময় ফুটপাত দখল করে দোকানের মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টি করা, দোকানের সামনে ময়লা আবর্জনা স্তুপ করে রাখা ও ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করার অপরাধে ৬ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ৮ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়।

স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান এর নেতৃত্বে অভিযান
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীতে আজ রবিবার স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান এর নেতৃত্বে অভিযান পরিচালনা হয়। অভিযানকালে নগরীর কোতোয়ালী থানাধীন চেরাগী পাহাড় মোড় হতে আন্দরকিল্লা ও টেরীবাজার হাজারী গলি এবং লালদিঘীপাড় এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ব্যবসা পরিচালনাকারীগণকে উচ্ছেদ করা হয় এবং রাস্তা ও ফুটপাতে ব্যবসা না করার জন্য তাদেরকে সতর্ক বার্তা দেয়া হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।


