বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

ভাটিয়ারী হাজী টিএসি উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মহিউদ্দিন সংবর্ধিত

সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুণ্ডের ভাটিয়ারী হাজী টিএসি উচ্চবিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি মহিউদ্দিন আহম্মদকে সংবর্ধনা অনুষ্ঠান কমিটির সাধারণ সম্পাদক ও প্রধানশিক্ষক কান্তি লাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
রবিবার (১৩ এপ্রিল) সকাল ১১ টায় বিদ্যালয় হলরুমে সহকারী শিক্ষক শিমুল বড়ুয়ার পরিচালনায় ও মহিউদ্দিন আব্বাস এর কোরআন তেলাওয়াত ও কৃষ্ণ নাথ এর গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি মো. হারুনুর রশীদ, সিনিয়র শিক্ষক জাফর আহম্মদ, মো. নাজিম উদ্দিন, মো. আলী হোসেন, মো. আরিফুল ইসলাম, মো. কামরুল ইসলাম, মো. তৌহিদুল আলম গিন্নী, মো. সালামত উল্লাহ, মো. বোরহান উদ্দিন, মো. নাজিমুদ্দৌলা, মো. নাছির উদ্দিন মুন্সি, মো. বদিউল আলম, এ.কে.এম জাহিদ উদ্দিন, মো. ফারুক হোসেন, মো. খোরশীদ আলম, মো. নাজমুল হোসেন, মো. আজম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

- Advertisement -


সংবর্ধিত অতিথি মহিউদ্দিন আহম্মদকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান এসএসসি ৯৭ ব্যাচের পক্ষে মো. সালামত আলী, ৯৮ ব্যাচ এর পক্ষে মো. আজম, ৯৫ ব্যাচের পক্ষে মো. নাজমুল হোসেন, ২০০১ ব্যাচের পক্ষে আলী হোসেন, ৯৩ ব্যাচের পক্ষে মো. আরিফ, বোরহান উদ্দিন, ৯১ ব্যাচের পক্ষে বদিউল আলমসহ বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্র—ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
সংবর্ধিত অতিথি মহিউদ্দিন আহম্মদ তাঁর বক্তব্যে বলেন, ভাটিয়ারী স্কুলকে এসএসসি ফলাফলের দিক দিয়ে শিক্ষার গুণগত মানে সীতাকুণ্ড এলাকার তথা চট্টগ্রামের সেরা ১০ স্কুলের মধ্যে স্থান করে নেয়ার জন্য আমরা নতুন কমিটির পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো। এছাড়াও এই স্কুল শিক্ষার পাশাপাশি ক্রীড়া দক্ষতা, সুস্থ সাংস্কৃতিক বিকাশ, স্কাউটিং, ডিভেটিং, কাউন্সিলিং, কারিগরি প্রশিক্ষণসহ সকল প্রকার সহপাঠক্রমিক কার্যক্রম অগ্রাধিকারের ভিত্তিতে শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেক গ্রহণ করা হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও