রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

বাড়বকুণ্ডে যানবাহন শ্রমিক ও পথচারীদের মাঝে যুবদলের ইফতারী বিতরণ

সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুণ্ডে বাড়বকুণ্ড ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে বাড়বকুণ্ড বাজারে যানবাহনের ড্রাইভার, শ্রমিক ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

- Advertisement -

শনিবার (৮ মার্চ) বিকেলে বাড়বকুণ্ড এলাকার সহস্রাধিক মানুষের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।

- Advertisement -shukee

বাড়বকুণ্ড ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক মো. শাহাদাত হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ইফতার বিতরণে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি ঈসমাইল হোসেন,জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিয়াকত হোসেন জুয়েল, বারৈয়াঢালা ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সালেক, যুবদল নেতা দেলোয়ার হোসেন, মো. রুবেল, মো. সাইমন, এনায়েত হোসেন, আইয়ুব আলীসহ বাড়বকুণ্ড ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আব্দুল আল মামুন প্রমুখ।

এ সময় মো. শাহাদাত হোসেন বলেন, সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজানে অনেক শ্রমজীবী রোজাদার সময় মতো ইফতার করতে পারেন না। আবার কিছু দরিদ্র মানুষের ইফতার কেনার সামর্থ্য নেই। তাদের জন্য যুবদলের পক্ষ থেকে বাড়বকুণ্ড বাজারে আমাদের ইফতার বিতরণ করা হয়। রমজান মাসজুড়ে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।

সর্বশেষ

এই বিভাগের আরও