জামায়াতে ইসলামী সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাটে শীতবস্তু উপহার বিতরণ অনুষ্ঠান ইউনিট সভাপতি আলহাজ্ব মো. রেজাউর রহমান রাজু’র সভাপতিত্বে মৌলভী মাহমুদুর রহমান ভিলায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক জননেতা আনোয়ার ছিদ্দিক চৌধুরী।
- Advertisement -

বিশেষ মেহমান ছিলেন সীতাকুণ্ড উপজেলা জামায়াত নেতা মো. হারুনুর রশীদ,জামায়াত নেতা মো. জাহাঙ্গীর সাদেক,সলিমপুর ইউনিয়ন জামায়াত আমীর মো. ফরহাদ হোসাইন,সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন চৌধুরী। আরো বক্তব্য রাখেন মাহবুবুর রহমান তারেক,মো. আলী আককাছ,মো. মোবিন উদ্দীন, মো. শাহ রুবেল, মো. সেলিম উদ্দীন,হাফেজ মো. হামিদুর রহমান,মো. মামুন, মো. জাবেদ,মো. রেজাউল করিম, মো. সাকিব, মো. ফয়সাল, মো. হাসান ও বাদল জলদাস প্রমুখ।


