Monday, 21 September 2026

[the_ad id='15178']

অবশেষে জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

নিজ দলের ভেতরে প্রচণ্ড চাপের মুখে পড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (৬ জানুয়ারি) রাজধানী অটোয়ায় নিজ বাসভবনের বাইরে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন তিনি।

- Advertisement -

বিবিসি জানিয়েছে, পরিবারের সঙ্গে কথা বলার পর জাস্টিন ট্রুডো এই সিদ্ধান্ত নেন। রবিবার রাতে নৈশভোজের পর তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের কথা সন্তানদের জানান। তিনি উল্লেখ করেন, তার দল লিবারেল পার্টি নতুন নেতা নির্বাচন করার পর দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন তিনি।

- Advertisement -shukee

লিবারেল পার্টির নেতা ট্রুডো ৯ বছর ধরে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকদের তিনি জানান, দায়িত্ব পালনকালে তার অনুশোচনা হলো তিনি যথাযথ নির্বাচনী সংস্কার আনতে ব্যর্থ হয়েছেন। অবশ্য ২০১৫ সালে দায়িত্ব নেওয়ার পর কানাডা আগের চেয়ে এখন ‘ভালো একটি দেশ’ বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, তার সরকারের অর্থনীতি সবার কথা ভেবেছে। শুধু কয়েকজনের জন্য কাজ করেনি। তিনি দারিদ্র্য হ্রাস করেছেন এবং অনেক মানুষকে জনশক্তিতে রূপান্তর করেছেন।

 

সর্বশেষ

এই বিভাগের আরও