বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের মতবিনিময়সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক *

- Advertisement -
বক্তব্য রাখছেন এসজেএফ এর সভাপতি আজিজ আহমেদ চৌধুরী

সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের (এসজেএফ) মতবিনিময়সভা শুক্রবার ( ১২ জানুয়ারি ) সকালে দক্ষিণ মসজিদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আজিজ আহমেদ চৌধুরী এতে সভাপতিত্ব করেন।

- Advertisement -shukee

এসজেএফ এর সাধারণ সম্পাদক রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায়  অনুষ্ঠিত সভায় কুমিরা ইউনিয়নের বিরাজমান বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং সংগঠনের বার্ষিক বনভোজনের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সদস্য মশিউর রহমান খান, সহ-সভাপতি জসিম উদ্দিন মোবারক, সহ-সভাপতি মোহাম্মদ শামসুল আরেফিন, সহ-সম্পাদক আলাউদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বোরহান উদ্দিন, সহ-যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন টিটু, দপ্তর সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরী বিটু, সদস্য রবি চন্দ্র দাশ রবিন্স, অধ্যাপক সঞ্জয় রায়, ইফতেখার আহম্মদ (জুয়েল), সাংবাদিক খোকন চন্দ্র নাথ ও আবু নাছের রিপন। এছাড়া কুমিরা ইউনিয়নের বাসিন্দাদের মধ্য থেকে বক্তব্য রাখেন বিজয় স্মরণী কলেজের সাবেক ভাইস-প্রিন্সিপাল অধ্যাপক হারেছ আহমেদ , শিক্ষানুরাগী সমাজসেবক মো. লুৎফর রহমান, মো. জহুর মিয়া, অজয় দত্ত ও মোহাম্মদ আলী। বক্তারা সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামকে জনসম্পৃক্ত ও শক্তিশালী করতে সদস্যসংখ্যা বাড়ানোসহ বেশকিছু সুপারিশ ও পরামর্শ তুলে ধরেন।

উল্লেখ্য, এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে ইউনিয়ন পর্যায়ে ধারাবাহিক মতবিনিময়সভার অংশ হিসেবে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে সৈয়দপুর, বাড়বকুণ্ড ও ভাটিয়ারি ইউনিয়নে এ সংগঠনের উদ্যোগে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। আগামী সপ্তাহে একই ধরনের মতবিনিময়সভা অনুষ্ঠিত হবে ভিন্ন কোনো ইউনিয়নে।

সর্বশেষ

এই বিভাগের আরও