রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

চট্টগ্রামের উন্নয়ন নিশ্চিতে গৃহকর দিন: মেয়র ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের উন্নয়ন ব্যয় নির্বাহে স্বনির্ভরতা গড়তে নাগরিকদের গৃহকর দেয়ার আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

- Advertisement -

বৃহস্পতিবার  (১৯ডিসেম্বর) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে রাজস্ব বিভাগের ১, ৭ ও ৮ নম্বর সার্কেল এর ওয়ার্ড/মহল্লা সমূহের বিপরীতে ‘পি’ ফরমে প্রাপ্ত আপত্তি সমূহ নিস্পত্তির লক্ষ্যে গঠিত রিভিউ বোর্ড এর শুনানিতে এ আহবান জানান তিনি।

- Advertisement -shukee

মেয়র বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে রাজস্ব আদায় করে তা দিয়ে নগরীর সড়ক সংস্কার থেকে নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিতসহ বিভিন্ন সেবামূলক খাতে ব্যয় করা হয়। এছাড়া এই রাজস্ব দিয়ে ৮২টি শিক্ষা প্রতিষ্ঠান, ৫৬টা স্বাস্থ্যকেন্দ্রসহ অনেকগুলো প্রতিষ্ঠান পরিচালিত হয়৷ এজন্য  চট্টগ্রামের উন্নয়ন ব্যয় নির্বাহে স্বনির্ভরতা গড়তে নাগরিকদের গৃহকর দেয়ার আহবান জানাচ্ছি।

“নাগরিকদের রাজস্ব প্রদানে যাতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় সেজন্য রিভিউবোর্ড বসিয়ে নাগরিকদের রাজস্ব যৌক্তিককরণ করা হয়েছে। তবে, ধনী শ্রেণীর অনেকেই রাজস্ব ফাঁকি দিতে চান। প্রভাব খাটিয়ে রাজস্ব ফাঁকি দেয়ার চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করব।”

রাজস্ব বিভাগের কর্মীদের উদ্দেশ্যে মেয়র বলেন, প্রভাবশালীদের কোনো চাপে রাজস্ব আদায় বন্ধ করবেননা। রাজস্ব আদায় ঠেকাতে কেউ চাপ দিলে তিনি যত প্রভাবশালীই হোননা কেন আমি তা গ্রাহ্য করবনা। আপনারা আইনের মধ্যে থেকে কাজ করলে কোনো প্রভাবশালী ব্যক্তি আপনাদের কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাশে থেকে তা ঠেকাবো। আপনারা আইন অনুসরণ করে রাজস্ব আদায় বৃদ্ধি করে চট্টগ্রামের উন্নয়নে ভূমিকা রাখুন।

রিভিউ বোর্ডে ১ নম্বর সার্কেলের ৩৪ জনের, ৭ নম্বর সার্কেলের ৭০ টি  এবং ৮ নম্বর সার্কেলের ৩৫ জনের আপিল শুনানি হয়।   রিভিউ বোর্ডে চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিনসহ রিভিউ বোর্ডের সদস্যবৃন্দ এবং রাজস্ব বিভাগের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

 

সর্বশেষ

এই বিভাগের আরও