মঙ্গলবার, ৫ মে ২০২৬

[the_ad id='15178']

নাফ নদী থেকে অপহৃত ২০ জেলেকে উদ্ধার করলো বিজিবি

নিজস্ব প্রতিবেদক

মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি কর্তৃক আটককৃত ২০ বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

- Advertisement -

আজ বৃহস্পতিবার বিকেলে টেকনাফের শাহপরীর দ্বীপের জেটি ঘাট দিয়ে এসব বাংলাদেশী জেলেকে ফেরত আনা হয়। গত ৫ নভেম্বর মঙ্গলবার নাফ নদী থেকে ১৫টি ডিংগি নৌকা ও ২ টি ইঞ্জিন নৌকা সহ ২০ জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি।

- Advertisement -shukee

টেকনাফস্থ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো মহিউদ্দিন আহমেদ আজ বৃহসস্পতিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, গত ৫ নভেম্বর বিকেলে টেকনাফের শাহপরীরদ্বীপ ট্রলারঘাট এলাকা হতে ২০ জন বাংলাদেশি জেলে ১৫টি হস্তচালিত এবং ২টি ইঞ্জিনচালিত নৌকাযোগে মাছ ধরার উদ্দেশ্যে নাফ নদীর মোহনায় যায়।

জেলেরা মাছ ধরতে ধরতে একসময় স্রোতের টানে ভুলবশতঃ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শুন্য লাইন অতিক্রম করে মিয়ানমারের জলসীমার নাইক্ষ্যংদিয়া নামক স্থানে ঢুকে পড়ে। এসময় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি অবৈধ অনুপ্রবেশের দায়ে নৌকাসহ ২০ বাংলাদেশি জেলেকে আটক করে নিয়ে যায়।

পরবর্তীতে বিজিবির প্রচেষ্টায় ও আরাকান আর্মির সাথে কার্যকর যোগাযোগের মাধ্যমে ২০ বাংলাদেশি জেলেকে ফেরত আনা হয়।

বৃহস্পতিবার বিকেলে আরাকান আর্মি নাফ নদী দিয়ে আটককৃত ২০ বাংলাদেশী জেলেকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে তাদেরকে টেকনাফের শাহপরীর দ্বীপের জেটি ঘাটে এনে তাদের আত্নীয় স্বজনদের কাছে হস্তান্তর করে বিজিবি।

আরাকান আর্মির হাতে আটককৃত বাংলাদেশি নাগরিকগণ হলো টেকনাফের শাহপরীরদ্বীপের আলী আহমদের ছেলে শাহ আলম (২৮), শফি উল্লাহর ছেলে আসমত উল্লাহ (১৮), নুরুল আলমের ছেলে আবদুস শুক্কুর (৩২), মৃত নজু মিয়ার ছেলে আবুল হোছন (৪৫), মৃত নাজির হোছনের ছেলে আয়ুব খান (৪৮), মৃত মোঃ ইউসুফের ছেলে নুর হোছন (৪৫), মৃত বশির আহমদের ছেলে মোঃ বেলাল (২৯), মৃত নুর আমিনের ছেলে সলিম (৩৫), মৃত জাকারিয়ার ছেলে আবদুল কাদের (২৫), মৃত সোলতান আহমদের ছেলে মোঃ হাশিম (৩৫), মোঃ আলমের ছেলে মোঃ হোছেন (২৮), ইলিয়াছের ছেলে মহি উদ্দিন (২৬), মো. ইউনুছের ছেলে এনায়েত উল্লাহ (৩০), মৃত মো. ইউনুছের ছেলে নুর হাফেজ (৪০), মৃত মছন আলীর ছেলে মোঃ ইয়াছিন (৩৫), আমির সাদুর ছেলে আবদু রহিম (৪৪), মৃত বাচা মিয়ার ছেলে হাছান আলী (৫৩), আবদু শুক্কুরের ছেলে ওসমান গণি (৩০), মহেষখালী উপজেলার নাছির উদ্দিনের ছেলে ইন্নামিন (২৭) এবং উখিয়া উপজেলার হাছন শরীফের ছেলে আবদু শুক্কুর (৪৬)।

সর্বশেষ

এই বিভাগের আরও