শনিবার, ১ আগস্ট ২০২৬

[the_ad id='15178']

দখল, সন্ত্রাস এবং দলের নীতি - আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায়

চট্টগ্রামে বিএন‌পি নেতা তোতনকে দল থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

সন্ত্রাসী এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জ‌ড়িত থাকার অ‌ভিযোগে চট্টগ্রাম মহানগর বিএন‌পির সাবেক যুগ্ম আহবায়ক এস কে খোদা তোতনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

- Advertisement -

আজ রবিবার (২৭ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষ‌রিত এক আদেশে এই বিষয়টি নি‌শ্চিত করা হয়।

- Advertisement -shukee

ব‌হিষ্কার আদেশে বলা হয়, দখল, সন্ত্রাস, ভয়ভীতি প্রদর্শন এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার নানা অনাচারের সুস্পষ্ট অভিযোগ থাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে এস কে খোদা তোতনকে বহিষ্কার করা হলো।

সর্বশেষ

এই বিভাগের আরও