Friday, 16 October 2026

[the_ad id='15178']

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেমসন হল পরিদর্শন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান এর আগমন উপলক্ষে চট্টগ্রামের জেমসন হল পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি অনুষ্ঠানস্থলের সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা ঘুরে দেখেন।

- Advertisement -

শুক্রবার (১৬ অক্টোবর) জেমসন হল পরিদর্শনকালে মেয়র প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট প্রস্তুতির বিষয়ে খোঁজখবর নেন। এ সময় অনুষ্ঠানস্থলের পরিবেশ, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং সার্বিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন তিনি।

- Advertisement -shukee

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি ও সংশ্লিষ্ট কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন মেয়র ডা. শাহাদাত হোসেন। এ ধরনের গুরুত্বপূর্ণ কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ ও দায়িত্বশীল ভূমিকার প্রয়োজনীয়তা রয়েছে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  এ দিন সন্ধ্যা ৬টায় নগরীর রহমতগঞ্জের জে এম সেন হল পূজামণ্ডপে উপস্থিত হয়ে পূজা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।
সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজে পৌঁছে বিশ্রাম নেবেন তিনি।  সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। রাত ৮টা ৩০ মিনিটে বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন তিনি। এটি চট্টগ্রামে প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর। এর আগে গত ৯ আগস্ট প্রধানমন্ত্রী চট্টগ্রাম সফর করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান এর আগমন উপলক্ষে চট্টগ্রামের জেমসন হল পরিদর্শন করছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন

সর্বশেষ

এই বিভাগের আরও