লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে শুক্রবার (১৬ অক্টোবর ) প্রায় চারশতাধিক রুগীকে চোখের চিকিৎসাসেবা দেয়া হয়েছে।
সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের জাফর নগর আলাকুলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অস্হায়ী চিকিৎসা ক্যাম্পে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন সিলেকশন, রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয়, ব্লাড প্রেশার পরিমাপ, স্বাস্থসেবা এবং ডেঙ্গু চিকনগুনিয়া চাইল্ডহুড ক্যান্সার ও ডায়াবেটিস সচেতনতামুলক কার্যক্রম অনুষ্ঠিত হয় দিনব্যাপি।

চিকিৎসাসেবা কার্যক্রম শুরুর আগে সংক্ষিপ্ত এক আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন লায়ন জেলার রিজিওনাল চেয়ারপার্সন হেড কোয়ার্টার (এডমিন) লায়ন কাজী আলী আকবর জাসেদ।
ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো শরিফুল ইসলাম এর সভাপতিত্ব ও সেক্রেটারি লায়ন রিদওয়ানুল করিম রঞ্জুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জোন চেয়ারপার্সন উইথ ক্লাব লায়ন মো. আনোয়ার হোসেন।
উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লায়ন মো. আছাদ উল্ল্যাহ, লায়ন মো. ফজলুল হক, ডিজেবিলিটি কেয়ার ফাউন্ডেশন ও লায়ন্স ডিজেবিলিটি কেয়ারের হাসান মাহমুদ ফাহিম, ব্লাড গ্রুপের আক্তার হোসাইন এলিট, চিটাগাং কেমিকেল কমপ্লেক্স উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সনজীব কুমার দে , আলাকুলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল রায় চোধুরী প্রমুখ।


