Thursday, 15 October 2026

[the_ad id='15178']

ইউএসটিসি উপাচার্য মোহাম্মদ সোলায়মান আর নেই

নিজস্ব প্রতিবেদক

ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং (ইউএসটিসি)-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান আর নেই। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর ৫টার দিকে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি।

- Advertisement -

মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাসসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।

- Advertisement -shukee

ইউএসটিসির সহকারী রেজিস্ট্রার শহীদুল্লাহ মোহাম্মদ সিকান্দার এক শোক বার্তায় বলেন, ইউএসটিসি পরিবার একজন সম্মানিত শিক্ষাবিদ, নিবেদিতপ্রাণ শিক্ষক ও অভিভাবককে হারিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক অগ্রগতিতে তার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। তার কর্মনিষ্ঠা, নেতৃত্ব ও শিক্ষার প্রতি আন্তরিক অঙ্গীকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

ড. মোহাম্মদ সোলায়মান ১৯৫৫ সালে চট্টগ্রামের সীতাকুণ্ডের মছজিদ্দা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রাক্তন সুপারনিউমারারি অধ্যাপক এবং ইউআইটিএস’র সাবেক উপাচার্য ছিলেন।

ইউএসটিসি’র উপাচার্য প্রফেসর ড. সোলায়মান এর মৃত্যুতে সাউদার্ন ইউনিভার্সিটির শোক

ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি) এর উপাচার্য  দেশবরেণ্য গুণী  শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে সাউদার্ন ইউনিভার্সিটি পরিবার।

এক শোকবার্তায় সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, উপাচার্য(ভারপ্রাপ্ত), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, রেজিস্ট্রার, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। গুণী এই শিক্ষকের মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো এবং শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।

 

সর্বশেষ

এই বিভাগের আরও