Sunday, 11 October 2026

[the_ad id='15178']

ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটন আর নেই

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয়  কমিটির সাবেক সাধারণ সম্পাদক  ও  চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজুল হায়দার চৌধুরী রোটন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১০ অক্টোবর) সকালে কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

- Advertisement -

মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের বাড়ি চট্টগ্রামের রাউজানে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ছাত্রজীবন শেষে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।

- Advertisement -shukee

জানা গেছে, ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে ভারতে চিকিৎসাধীন ছিলেন।

সম্প্রতি শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ও শ্বাসকষ্টজনিত জটিলতা দেখা দেওয়ায় গত ৪ অক্টোবর তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছিল। সেখানে টানা চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সর্বশেষ

এই বিভাগের আরও