শনিবার, ২৫ জুলাই ২০২৬

[the_ad id='15178']

মহাসড়কে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইয়াবা উদ্ধার করলো এলাকাবাসী

সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের ছড়িয়ে–ছিটিয়ে পড়েছিল শত শত ইয়াবা বড়ি। চলন্ত যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ইয়াবার গুঁড়া ছড়িয়ে পড়ে সড়কের পিচের রংও হলদে  হয়ে যায়। পরে স্থানীয় লোকজন কিছু ইয়াবা বড়ি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

- Advertisement -

আজ শুক্রবার (২৪ জুলাই ) বেলা দেড়টার দিকে সীতাকুণ্ড মডেল তানা থেকে দেড়কেলোমিটার উত্তরে  পৌর সদরের বটতলা এলাকায় মুসল্লিদের নজরে পড়লো এমন এক বিরল ঘটনা ।

- Advertisement -shukee

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ২২০ গ্রাম। এর বেশির ভাগই ইয়াবাই গাড়ীর চাকায় পিষ্টে ভাঙাচোরা অবস্থায় ছিল। এগুলোর পরিমাণ প্রায়  তিন হাজার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা ইয়াবাগুলো মহাসড়কে ফেলে গেছে এবং কী কারণে সেগুলো সেখানে পড়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

নুনাছড়া এলাকার বাসিন্দা মুহাম্মদ সেলিম উদ্দিন প্রতিনিধিকে বলেন, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ইয়াবার বড়িগুলো যানবাহনের চাকায় পিষ্ট হতে দেখেন স্হানীয় মসজিদের মুসল্লিগণ। সাধারণত ইয়াবা চট্টগ্রাম থেকে ঢাকার দিকে পাচারের খবর শোনা যায়। কিন্তু এবার চট্টগ্রামমুখী লেনে বেশ কিছু ইয়াবা পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম প্রতিনিধিকে বলেন, ইয়াবাগুলো কে বা কারা ফেলে গেছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক কারবারের সঙ্গে জড়িত কেউ পুলিশি তৎপরতার আশঙ্কায় সেগুলো ফেলে যেতে পারে। আবার চলন্ত কোনো যানবাহন থেকে পড়ে যাওয়ার ঘটনাও হতে পারে। তবে ইয়াবার পরিমাণ কত হবে, তা খতিয়ে দেখা হচ্ছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সীতাকুণ্ড থানায় একটি মামলা করা হবে। বের করা হবে ইয়াবা মালিককে।

সর্বশেষ

এই বিভাগের আরও