সোমবার, ১৩ জুলাই ২০২৬

[the_ad id='15178']

রেকর্ড বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে মৌসুমের সর্বোচ্চ ও রেকর্ড পরিমাণ ভারী বৃষ্টিপাতের ফলে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন চসিক মেয়র এবং চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন।

- Advertisement -

রবিবার (১২ জুলাই) চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট সোসাইটির যৌথ উদ্যোগে নগরীর সিএন্ডবি, টেকবাজার, কাপ্তাই রাস্তার মাথা, মোহরাসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন। এসময় মেয়র ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন এবং স্থানীয় নাগরিকদের সাথে কথা বলেন।

- Advertisement -shukee

ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে মেয়র বলেন, চট্টগ্রামে অস্বাভাবিক ও রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের কারণে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে। এছাড়া দ্রুতই ক্ষতিগ্রস্ত সড়ক ও অবকাঠামো সংস্কারে কাজ শুরু হবে। বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই আমরা মাঠে রয়েছি। পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিডিএ, চট্টগ্রাম ওয়াসা, সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড, জেলা প্রশাসন, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে নিয়ে সমন্বয় সভা করেছি এবং মাঠপর্যায়ে সার্বক্ষণিক তদারকি করছি। কোথায় পানি জমে আছে, কোন এলাকায় জলাবদ্ধতা বেশি, কীভাবে দ্রুত পানি নিষ্কাশন করা যায় এবং মানুষের দুর্ভোগ কমানো যায়—এসব বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একযোগে কাজ চলছে।

তিনি আরও বলেন, আমাদের প্রথম অগ্রাধিকার মানুষের জীবন, নিরাপত্তা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা। পানিবন্দি মানুষকে উদ্ধার, আশ্রয়কেন্দ্রে প্রয়োজনীয় সহায়তা, রান্না করা খাবার ও শুকনো খাদ্যসামগ্রী বিতরণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং জলাবদ্ধতা দ্রুত নিরসনে সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সব সংস্থা নিরলসভাবে কাজ করছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় পরিচালিত ত্রাণ কার্যক্রমে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও অন্যান্য জরুরি খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়। পাশাপাশি শিশু, নারী, বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে মানবিক সহায়তা নিশ্চিত করা হয়। রেড ক্রিসেন্টের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ, ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ এবং জরুরি সেবাদানে সক্রিয়ভাবে অংশ নেন।

এ সময় মেয়র সংশ্লিষ্ট প্রকৌশলীদের ক্ষতিগ্রস্ত এলাকার পানি দ্রুত নিষ্কাশন, খাল-নালা সচল রাখা, জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় যন্ত্রপাতি ব্যবহার এবং জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তিনি বলেন, নগরবাসীর দুর্ভোগ কমাতে সব সংস্থার সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করবে।

সর্বশেষ

এই বিভাগের আরও