বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

[the_ad id='15178']

অধ্যক্ষ মনোজ কুমার দেব এর অকাল প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের  প্রবর্তক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ  মনোজ কুমার দেব আজ (১জুলাই) ভোররাতে নগরের একটি হাসপাতালে পরলোকগমন করেন। গতকালও তিনি অত্যন্ত সুস্থ ও স্বাভাবিকভাবে কলেজের কার্যক্রম পরিচালনা করেন। প্রয়াত অনুজ দেব চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য, সিনিয়র সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক অনুজ দেব বাপুর মেজভাই।

- Advertisement -

প্রয়াতের শেষকৃত্য আজ দুপুরে বলুয়ারদীঘি পাড়স্থ মহাশ্মশানে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

- Advertisement -shukee

অধ্যক্ষ মনোজ কুমার দেব একজন বিশিষ্ট প্রাবন্ধিক ও লেখকও।  তিনি রোটারি ক্লাব অব চট্রগ্রাম হিলটাউনের সদস্য ছিলেন।

উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রোসাংগিরী গ্রামের বাসিন্দা অধ্যক্ষ মনোজ কুমার দেব ইতোপূর্বে ডা. ফজলুল হাজেরা ডিগ্রি কলেজে অধ্যাপনা করেন।

রোটারিয়ান অধ্যক্ষ মনোজ কুমার দেবের অকাল প্রয়াণে রোটারি ক্লাব অব চট্টগ্রাম হিলটাউনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও