রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

হোয়াইট হাউসে গুলি, মঞ্চ থেকে ট্রাম্পকে সরিয়ে নেয়া হলো

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অনুষ্ঠানের মধ্যেই গুলির শব্দ শোনার পর দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

- Advertisement -

শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটনের ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ চলাকালে এ ঘটনা ঘটে। বলরুমের বাইরে হঠাৎ গুলির শব্দ শোনা গেলে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

- Advertisement -shukee

এ সময় ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প উপস্থিত ছিলেন। সঙ্গে সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা ইউএস সিক্রেট সার্ভিস সদস্যরা তাকে সরিয়ে নেয়।

ঘটনার পর সামাজিক মাধ্যমে এক বার্তায় ট্রাম্প জানান, তিনি, ফার্স্ট লেডি, ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সদস্যরা সবাই নিরাপদ আছেন। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেন।

সিক্রেট সার্ভিস জানিয়েছে, গুলির ঘটনা ঘটেছে অনুষ্ঠানের একটি তল্লাশি এলাকায়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য জানানো হয়নি।

প্রত্যক্ষদর্শীদের মতে, অন্তত পাঁচটি গুলির শব্দ শোনা যায়। এ সময় অতিথিরা টেবিলের নিচে আশ্রয় নেন এবং সবাইকে নিচু হয়ে থাকার নির্দেশ দেওয়া হয়। পরে সশস্ত্র নিরাপত্তাকর্মীরা পুরো এলাকা ঘিরে ফেলে।

ঘটনার পর অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, আগামী ৩০ দিনের মধ্যে এটি পুনরায় আয়োজন করা হতে পারে। এদিকে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তদন্ত চলছে।

সূত্র: আল-জাজিরা

সর্বশেষ

এই বিভাগের আরও