গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থও পরিকল্পনা মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার আশু রোগমুক্তি কামনায় এবং সুস্বাস্থ্যের জন্য সোমবার (২ মার্চ ) খ্রিস্টাব্দ বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলমের আয়োজনে খতমে কুরআনে পাক, খতমে সাফা, মিলাদ ও দোয়া মাহফিল এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাবেক মেয়রের বাসভবনে অনুষ্ঠিত এসকল কর্মসূচিতে অংশগ্রহণ করেন স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ। এ আয়োজনে সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম মোনাজাতে অংশগ্রহণ করেন এবং ইফতার উত্তর সংক্ষিপ্ত আলোচনায় বলেন, মাননীয় মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের রাজনীতিবিদ। তিনি সদা সর্বদায় দেশ এবং জাতির কল্যাণে নিবেদিত আছেন। তিনি বলেন, এই মন্ত্রীর মধ্যে কোনো দাম্ভিকতা ও অহংকার নেই। সর্বজনের গ্রহণযোগ্য এই নেতার রোগ মুক্তির জন্য তিনি আল্লাহর দরবারে মোনাজাত করেন। এ সময় মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক আলহাজ সরোয়ার আলম, আলহাজ্ব মো. ফারুক আজম, আলহাজ্ব মো. শাহিদুল আলম, নেছার আহমদ, বিএনপি আকবর শাহ থানার সহ-সভাপতি আইয়ুব খান, কুতুব উদ্দিন, ১০ নম্বর ওয়ার্ড বিএনপি’র যুগ্ম আহব্বায়ক শফিউল আলম, মোজাম্মেল হক, বাবুল কোম্পানি, বিএনপি নেতা বাবু শফি, সিরাজ উদ্দিন বাবুল, নওশাদ আলী, মোজাহেরুল হক, নাসির উদ্দিন, সিরাজ উদ্দিন, মোহাম্মদ ফারুক, মহিলা নেত্রী জোহরা বেগম, জুলেখা বেগম, ইসমত আরা প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মুন্সীপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আবদুল মান্নান আশরাফী।

