শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার দুপুর ১টা ৫৩ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৪।

- Advertisement -

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল খুলনার সাতক্ষীরার আশাশুনি উপজেলায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪।

- Advertisement -shukee

তবে অ্যান্ড্রয়েড আর্থকোয়াক অ্যালার্টস সিস্টেমের তথ্য বলছে, বাংলাদেশ ও ভারতে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে। দুপুর ১টা ৫২ মিনিটে এ ভূম-কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি।

ভূমিকম্পে সাতক্ষীরায় মানুষ শক্ত ঝাঁকুনি অনুভব করেছেন বলে জানা গেছে। মসজিদে নামাজ পড়তে যাওয়া অনেকে আতঙ্কিত হয়ে মসজিদ থেকে বেরিয়ে যান। এ ছাড়া খুলনা, কুষ্টিয়া, পিরোজপুর, চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়া থেকেও ভূমিকম্প টের পাওয়া গেছে বলে জানা গেছে।

সর্বশেষ

এই বিভাগের আরও