মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

নয় সচিবের চুক্তি বাতিল

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন মন্ত্রণালয়ের ৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এ সংক্রান্ত পৃথক ৯টি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

- Advertisement -

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিম্নবর্ণিত কর্মকর্তার সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী তাঁর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ এতদ্বারা বাতিল করা হলো।

- Advertisement -shukee

নিয়োগ বাতিল হওয়া সচিবরা হলেন– স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সাইদুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক সিদ্দিক জোবায়ের, ভূমি আপিল বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ ইউসুফ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মমতাজ আহমেদ, পরিকল্পনা কমিশনের সদস্য (জ্যেষ্ঠ সচিব) মোখলেসুর রহমান, পরিকল্পনা কমিশনের সদস্য (জ্যেষ্ঠ সচিব) এম এ আকমল হোসেন আজাদ, বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক বেগম শরিফা খান ও পরিকল্পনা কমিশনের সদস্য ড. কাইয়ুম আরা বেগম।

সর্বশেষ

এই বিভাগের আরও