শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে গণতান্ত্রিক ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান সিটি মেয়রের

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ভাষা আন্দোলনে সালাম, জব্বার, রফিক, বরকাতের আত্মত্যাগের মধ্য দিয়ে যে সংগ্রামের সূচনা হয়েছিল, তার ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করে এবং লাল-সবুজের পতাকা লাভ করে। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র বারবার আঘাতপ্রাপ্ত হয়েছে।

- Advertisement -

১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে ডা.মিলন ও জিহাদসহ অনেকে জীবন দিয়েছেন। পরবর্তী সময়েও বিভিন্ন জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক দল আন্দোলন-সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রেখেছে।

- Advertisement -shukee

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে প্রথম প্রহরে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা.শাহাদাত হোসেন বলেন, সাম্প্রতিক জুলাই-আগস্টের আন্দোলনেও আবু সাঈদ, ওয়াসিম আকরাম, মুগ্ধসহ অসংখ্য ছাত্র-জনতা ও রাজনীতিবিদ আত্মত্যাগ করেছেন। তাদের এই ত্যাগ জাতিকে গণতন্ত্রের পথে নতুন করে অঙ্গীকারবদ্ধ করেছে।

ডা. শাহাদাত হোসেন বলেন, আমাদের মূল লক্ষ্য হলো গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া।

দেশপ্রেম ও সততার মাধ্যমে বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ ও সার্বভৌম রাষ্ট্রে পরিণত করতে হবে। শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে দেশের মানুষের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, রাষ্ট্রনায়ক তারেক রহমান দেশের মানুষের হারানো গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবেন। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর আদর্শ অনুসরণ করে দেশকে এগিয়ে নেয়া সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে প্রথম প্রহরে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে বক্তব্য রাখছেন সিটি মেয়র ডা.শাহাদাত হোসেন

সর্বশেষ

এই বিভাগের আরও