সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের মসজিদ্দাস্থ ইসলামীয়া আরাবিয়া মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সাথে ইফতার করেছেন চট্টগ্রাম ৪ সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দ্বিতীয় রমজানে আসলাম চৌধুরী এতিম শিক্ষার্থীদের সাথে ইফতারে অংশ নিয়ে বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের আরবী শিক্ষার পাশাপাশি সব ধরনের শিক্ষায় শিক্ষিত করে রাষ্ট্রীয় সকল কাজে উৎসাহিত করা হবে। তাছাড়া এতিম বলে কাউকে ছোট করাও সমীচিন নয়। আমরা তাদেরকে সমাজের কম সুবিধাপ্রাপ্ত শিক্ষার্থী হিসেবে গণ্য করতে চাই। ভবিষ্যতে তাদের সামগ্রিক উন্নয়নের মধ্য দিয়ে দেশের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির পরিচালক মাওলানা আলমগীর, মাদরাসা শিক্ষা পরিচালক মাওলানা রহমতুল্লাহ, শিক্ষক মাওলানা জসিম উদ্দিন, হাফেজ মো. কাশেম,মুফতি ফখরুল ইসলাম, হাফেজ মোশারফ হোসেন, উপজেলা বিএনপি সভাপতি কমল কদর, জেলা সেচ্চাসেবক দলের সাবেক সভাপতি মোঃ মোরছালিন,সাবেক সেক্রেটারী জয়নাল আবেদীন দুলাল, জহুরুল আলম জহুর,পৌর বিএনপির সেক্রেটারী সালেহ আহমেদ সলু, সাবেক সেক্রেটারী শামশুল আলম আজাদ,বিএনপি নেতা আনোয়ারুল আজম মুকুল, শামসুদৌহা,উপজেলা কৃষক দলের আহবায়ক বদিউল আলম বদরুল, সেক্রেটারী মো. বেলাল,মৎস্য দলের সভাপতি মো. ইলিয়াছ,বিএনপি নেতা ছালামত উল্লাহ, ইদ্রিস মিয়া মনির, ইদ্রিছ মিয়া, জাফর ভুইয়া, উপজেলা যুবদলের সভাপতি ফজলুল করিম চৌধুরী, হারুনুর রশিদ ইব্রাহিম, হেলাল উদ্দিন, কামরুল হাসান, রবিউল হোসেন রবি,আলাউদ্দিন প্রমুখ।


