শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কল্যাণমুখী প্রোডাক্ট ও সেবা প্রসারের লক্ষে “ইবাদত-সঞ্চয়-দানঃ রমাদানের তিন কল্যাণ” শীর্ষক মাসব্যাপী ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।

- Advertisement -

গেল ১৭ ফেব্রুয়ারি ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন।

- Advertisement -shukee

বিশেষ এ ক্যাম্পেইনে মুদারাবা ওয়াকফ ক্যাশ ডিপোজিট অ্যাকাউন্ট, মুদারাবা হজ সেভিংস অ্যাকাউন্ট, মুদারাবা মোহর সেভিংস অ্যাকাউন্ট, মুদারাবা বিবাহ সেভিংস অ্যাকাউন্ট, ডিজিটাল দান বাক্স ও মুদারাবা উমরাহ সেভিংস স্কিমকে গ্রাহকদের কাছে জনপ্রিয় করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে ।

ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলমের সভাপতিত্বে এতে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসীম।

এসময় প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের সকল জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জগণ ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

ক্যাম্পেইনের উদ্বোধন করছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন

সর্বশেষ

একুশে বইমেলা শুরু ২৫ ফেব্রুয়ারি

এই বিভাগের আরও