জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান।
রবিবার (১৫ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাড়ে ৮টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বেইলি রোড সার্কিট হাউজের পার্শ্ববর্তী বাসায় প্রবেশ করেন তারেক রহমান।
- Advertisement -

তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নাহিদ ইসলাম।
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। এনসিপি পক্ষে ছিলেন দলটির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চল মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসায় যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

